Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চুকনগর মৎস্য আড়তের কাছে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও যাত্রী রাজিবুল ইসলাম (৪০)।

ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়ার চুকনগর এলাকায় বেপরোয়া গতির বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে ময়না দন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অপরদিকে বাসটিকে আঠারোমাইল এলাকা থেকে আটক করেছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.