খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি (মো. ইমন মাঝি) নামে এক বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়েছে সে।
কারা সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া বন্দি মো. ইমন মাঝির পিতার নাম আবদুল মাঝি। তার বাড়ি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা, জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তিনি সেখানে বসবাস করতেন।
জানা যায়, ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫, দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারায় দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি। তিনি ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



