
আর জি কর আন্দোলনে এর আগেও জুনিয়র চিকিৎসকদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র চিকিৎসকরা। প্রতীকী অনশনও করেছেন তারা। এবার তাদের গণইস্তফা নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে।
রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে তাদের দাবি, আন্দোলনকারীদের দাবি-দাওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ করুক। আমরণ অনশন হলো একেবারে শেষ অস্ত্র। বাধ্য হয়েই জুনিয়র চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ আড়াই দিন হয়ে গেল তারা অনশন করছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ করুক। এখন আমরা গণইস্তফা দিলাম। এর পর আমরা ব্যক্তিগতভাবে ইস্তফার পথেও হাঁটব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



