
তিনি বলেন, আমাদের সমসাময়িক কয়েকটি বিপ্লব আমরা দেখেছি, ইরাকে ও মিশরে। যেখানে গণঅভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ থাকে। এই রেশ যখন জনপতিত হয়, তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং থাকবো।
টুকু বলেন, খুনি শেখ হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছিল। দুই বছর হল দেশে ফিরেছি। আমি হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি, এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোন অর্থ হয় না। খুনি শেখ হাসিনার কাছে আমি মাথা নত করি নাই।
তিনি শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে আমাদের যখন মামলা-হামলায় কোণঠাসা করে রেখেছিল তখন দুলু নানা ধরনের খেলা-ধুলার মাধ্যমে লালমনিরহাটের বিএনপি নেতা-কর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছেন।
এ সময় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



