Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গভীর নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান
বরিশাল বিভাগীয় সংবাদ

গভীর নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

By iNews DeskJuly 26, 20212 Mins Read

গভীর নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান
ছবি: সংগৃহীত।
Advertisement
জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর একটি স্কুলে নলকূপ স্থাপন করতে গিয়ে বের হচ্ছে গ্যাস গভীর নলকূপ (টিউবওয়েল) বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। এ ঘটনাটি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৪৭ নম্বর মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও সোমবার পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি বলে জানা গেছে। স্কুলে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস।

জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি দ্বিতল ভবনের সঙ্গে চারটি গভীর নলকূপ স্থাপন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত শুক্রবার (২২ জুলাই) সেই নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। রবিবার (২৪ জুলাই) সকালে নলকূপ স্থাপনের কাজ শেষ করে চলে যায় শ্রমিকরা। স্থানীয়রা জানায়, নতুন নলকূপের পানি কেমন উঠছে তা দেখতে গেলে নলকূপের পাশ দিয়ে বুদবুদ শব্দ হচ্ছিল। এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। তারা দেশলাইয়ের কাঠি ঠুকে দিলে সেখানে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে রাতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

মধ্য চরগঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল ফাহাত বলেন, ‘শ্রমিকরা নলকূপ বসিয়ে চলে যাওয়ার পর বুদবুদ শব্দ হলে লোকজন সেখানে আগুন ধরালে জ্বলতে থাকে। এখনও নলকূপের চারপাশ দিয়ে গ্যাস বের হচ্ছে। আগুন দিলেই জ্বলছে। রোববার রাত সাড়ে ৯টায় ওখানে অনেকেই কৌতূহলবসত আগুন জ্বলা দেখতে গিয়েছে।’ তবে বিষয়টি পরিদর্শনে এখনও ঘটনাস্থলে যায়নি কেউ।

সোমবার (২৬ জুলাই) দুপুর ২ টায় পর্যন্ত অনবরত গ্যাস বের হবার বিষয়টি নিশ্চিত করে মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘২৫০ ফুট পাইপ বসানোর পর পাইপের মাথায় গ্যাস নির্গমন হতে দেখে শ্রমিকরা। পরে সাড়ে ৮০০ ফুট পাইপ বসিয়ে নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করে। পানিও ঠিকঠাক উঠছে। কিন্তু বালু ও মাটি চাপা দিলেও নলকূপের চারপাশ দিয়ে এখনও গ্যাস বের হচ্ছে। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, ‘বিদ্যালয় নলকূপ বসানোর পর গ্যাস নির্গমনের বিষয়টি জানতে পেরেছি।’ এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুল কবির ও উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa