Advertisement

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমনকে গরুসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

আরিফুল ইসলাম সুমন খান্দার গ্রামের মো. লাল মিয়া ওরফে লালু কসাইয়ের পুত্র।

শেরপুর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমন আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান। তাকে মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৬ সালে ১০ মার্চ তারিখে নেত্রকোনার মোহনগঞ্জ ও গৌরীপুর থানায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর আরও দুটি মামলার এজাহারভূক্ত আসামি।

এদিকে মঙ্গলবার রাতে ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামে মো. আবদুল জব্বারের পুত্র মো. মাসুদ রানার ৩টি গরু, মোমরুজ আলীর পুত্র মো. নাজিম উদ্দিনের ৩টি গরু ও মৃত হাফিজ উদ্দিনের পুত্র মো. মুন্নাছ আলীর ৪টি গরু চুরি হয়ে গেছে।

একই ইউনিয়নের নন্দীগ্রামে এক কৃষকের ৪টি গরু বৃহস্পতিবার রাতে চুরি যাওয়ার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে সহনাটী ইউনিয়নে ৩ কৃষকের ৭টি গরু গত সপ্তাহে চুরির সংবাদ পাওয়া গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.