Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান
আন্তর্জাতিক

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

By Shamim RezaJuly 4, 20263 Mins Read

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। অস্বাভাবিক গরমে কোথাও উত্তপ্ত সড়কে গলে যাচ্ছে মানুষের জুতার তলা, আবার কোথাও নিরাপত্তার কারণে বাতিল বা স্থগিত করা হচ্ছে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির আয়োজন। আবহাওয়াবিদদের সতর্কবার্তা, চলমান এই তাপপ্রবাহ জনজীবনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও জাতীয় উৎসবের উদ্‌যাপনেও বড় ধরনের প্রভাব ফেলছে।

স্বাধীনতা দিবস

Advertisement

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি আয়োজন স্থগিত করেছে। এর মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মেলা শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সে সময় তাপমাত্রা ছিল ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।

এ ছাড়া ওয়াশিংটনের স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী শোভাযাত্রাও বাতিল করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, চরম আবহাওয়া ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে চলতি সপ্তাহের শুরু থেকে মিডওয়েস্ট হয়ে পূর্বাঞ্চলে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে উত্তপ্ত বায়ু একটি অঞ্চলের ওপর দীর্ঘ সময় আটকে থাকে, ফলে তাপমাত্রা ও আর্দ্রতা দুটিই অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

তীব্র গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম বিদ্যুৎ ব্যবহার কমাতে জরুরি সাশ্রয় কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে। অতিরিক্ত চাহিদা, বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ এবং সঞ্চালন লাইনে সমস্যার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ওয়াশিংটন ডিসিসহ কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে।

নিউইয়র্কেও গরমের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। একই সঙ্গে নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

ম্যানহাটনে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে উত্তপ্ত সড়কে হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

এদিকে তাপপ্রবাহের সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির ভক্তরা। বহুল আলোচিত তাদের বিয়ের অনুষ্ঠানে আগত তারকাদের একনজর দেখতেই প্রচণ্ড গরম উপেক্ষা করে সেখানে অবস্থান নেন অনেকে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার দেশটির ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। কয়েকটি অঞ্চলে অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি শহরে নতুন তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কাও রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, ছায়াযুক্ত স্থানে অবস্থান করা এবং হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তাপপ্রবাহের কারণে ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইনডিপেনডেন্স প্যারেড’ বাতিল করা হয়েছে। সেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা ১৯০১ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ছাড়া নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বাতিল করেছে। নিউইয়র্কের ওয়াটারটাউন শহরে কনসার্ট ও আতশবাজির আয়োজন স্থগিত করা হয়েছে। অন্যদিকে বোস্টনে নদীর তীরে অনুষ্ঠিত বার্ষিক আতশবাজি উৎসবের প্রবেশ সময় চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
স্বাধীনতা দিবস
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026
Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

July 4, 2026
বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

July 4, 2026

Latest News

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa