
ঘাঘট, তিস্তা, করতোয়া নদীর পানি বাড়লেও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের ৪ উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। প্রকট আকার ধারণ করেছে শুকনো খাবার, গো-খাদ্যসহ বিশুদ্ধ পানির।
বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, ভুট্টা, আউশ ধান ও আমন বীজতলাসহ আড়াই হাজার হেক্টরের অধিক জমির ফসল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। পানিবন্দি এসব এলাকার মানুষ শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



