Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজায় যোদ্ধাদের হাতে আটক ৬ ছদ্মবেশী ‘গুপ্তচর’
আন্তর্জাতিক

গাজায় যোদ্ধাদের হাতে আটক ৬ ছদ্মবেশী ‘গুপ্তচর’

By Bhuiyan Md TomalApril 2, 20242 Mins Read

গাজায় যোদ্ধাদের হাতে আটক ৬ ছদ্মবেশী ‘গুপ্তচর’

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : একদিকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জীবন-মরণ এক করে লড়াই করে যাচ্ছে গাজার নির্ভীক যোদ্ধারা। এমন সময়েও দেশটির অপরপ্রান্তে ইসরায়েলিদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার নেশায় মশগুল হয়ে আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

নির্বিচার ইসরায়েলি হামলার মুখেও বিন্দুমাত্র প্রতিরোধ না গড়ে বরং তেলআবিবের লেজুড়বৃত্তিতেই মনোযোগ তার দল ফাতাহ’র। শুধু তাই নয়, ছদ্মবেশে ইসরায়েলকে সহায়তাও করছে পশ্চিম তীরের ক্ষমতাসীন এ দলটি। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে।

গাজায় যুদ্ধরত স্বাধীনতাকামী দল হামাস জানায়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য উত্তর গাজায় আসা ত্রাণের ট্রাকের সঙ্গে উপত্যকাটিতে প্রবেশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ বাহিনী। পশ্চিম তীরের এসব পুলিশ সদস্যরা ট্রাকের নিরাপত্তার অজুহাতে সেখানে প্রবেশ করেছে বলে জানায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেসরকারি টিভি চ্যানেল আল-আকসা টিভিকে জানান, পশ্চিম তীরের নিরাপত্তা বাহিনীর দলটির তত্ত্বাবধানে ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দাপ্রধান মাজেদ ফারাজ। তবে হামাসের এমন দাবি পুরোপুরি অস্বীকার করেছে ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

হামাস জানায়, মিসরের রাফাহ সীমান্ত হয়ে আসা ত্রাণের ট্রাকের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দলের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় গাজার ক্ষমতাসীন দলটি।

হামাসের কর্মকর্তারা জানান, মিসরীয় রেড ক্রিসেন্টের ট্রাকের সঙ্গে প্রবেশ করা সন্দেহজনক নিরাপত্তা বাহিনী ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের কার্যক্রম সমন্বয় করেছে।

হামাসের এমন দাবিকে অগ্রাহ্য করে ফাতাহ জানায়, এই মুহূর্তে এসব বিষয়ে গণমাধ্যমে কোনোপ্রকার মন্তব্য করবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে তারা জানায়, এই মুহূর্তে ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে এমন কোনো মন্তব্য করার আগ্রহ নেই যা গাজার জনগণের হত্যা, ক্ষুদা আর বাস্তুচ্যুতি থেকে সকলের নজর অন্যদিকে সরিয়ে নেয়।

অন্যদিকে, হামাস গাজায় কর্মরত পুলিশ বাহিনী এবং দলটির সামরিক বিভাগের সদস্যদের প্রতি নির্দেশনা জারি করেছে যে, কোনো বাহিনী তাদের সঙ্গে সমন্বয় না করে গাজায় প্রবেশ করলে তাদের সঙ্গে ‘দখলদার বাহিনী’ হিসেবে আচরণ করতে।

২০০৭ সালে নির্বাচনে বিজয়ের পর এখন পর্যন্ত স্বাধীনভাবে গাজা শাসন করছে স্বাধীনতাকামী দলটি।

জানা গেল পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa