আন্তর্জাতিক ডেস্ক : গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে ইসরাইল নয়, অন্য দল হামলা চালিয়েছে বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার ইসরাইল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

গাজার হাসপাতালে অন্য পক্ষ হামলা চালিয়েছে : বাইডেন

ইসরাইলে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পাশে ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ইসরাইলের মানুষ, বিশ্বের মানুষকে যুক্তরাষ্ট্রের অবস্থান জানাতে আজ আমি এখানে থাকতে চেয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।

মার্কিন প্রেসিডেন্ট গাজায় হাসপাতালে হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। তিনি বলেন, হামাস ‘শুধু দুর্ভোগই’ নিয়ে এসেছে।

বাইডেন বলেন, ‘গতকাল হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ এবং আমি যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এটি আপনারা (ইসরাইল) নয়, অন্য কোনো পক্ষ করেছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বাইরের অনেক মানুষই নিশ্চিত নন কে এ হামলা চালিয়েছে। তাই এ নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে।’

ইসরাইল সফরের জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধের সময় একজন মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ইসরাইল সফর। আপনার মতো একজন সত্যিকারের বন্ধু থাকার চেয়ে কেবল একটি জিনিসই ভালো, আর সেটি হলো- আপনি ইসরাইলে দাঁড়িয়ে আছেন। ’

এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ওই বিস্ফোরণে ৪৭১ জন নিহত হয়েছেন। ইসরাইল হামলায় সেখানে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.