Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকা হতে অপহৃত ছয় বছরের শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। এ সময় চার অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১১ মে) দুপুরে র‌্যাব ১ এর পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অপহৃত শিশু সাব্বির হোসেন নাটোরের লালপুর থানার দোয়ারিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। আবু বকর সিদ্দিক গাজীপুর সিটির বাসন সড়ক এলাকায় ভাড়া থাকেন।

আটককৃতরা হলেন, নেত্রকোণা সদরের বেতাতী এলাকার নাজমুল হুদা ওরফে শামীম (২৮), তার স্ত্রী সোমা আক্তার (২৫),বারহাট্টা থানার চয়াহাল এলাকার নয়ন মিয়া (৩৪) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার শিউলি (২৬)। অপহরণকারী চক্রের দুইজন ভিকটিমদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন।

র‌্যাব জানায়, রোববার (১০ মে) সকাল ৯টার দিকে সাব্বির হোসেনকে অপহরণ করা হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাসন থানায় অপহরণের মামলা করেন। এদিকে, সাব্বিরের বাবার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ ব্যাপারে অভিযোগ পেয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করতে র‌্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মে) ভোরে র‌্যাবের  আভিযানিক দল গাজীপুর ও রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণের টাকা লেনদেনের সময় অপহরণকারী চক্রের হোতা নাজমুল হুদা ওরফে শামীমসহ চারজনকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্যমতে, উত্তরার একটি ফ্ল্যাটের পরিত্যক্ত গোপন কক্ষ হতে অসুস্থ অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google