Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ গাজীপুরে অর্ধশত বছরের পত্রিকা ও পুস্তকের সংগ্রহশালা
গাজীপুর ঢাকা পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

গাজীপুরে অর্ধশত বছরের পত্রিকা ও পুস্তকের সংগ্রহশালা

By rskaligonjnewsআগস্ট 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: পুরোনো পত্রপত্রিকার বিশাল এক সংগ্রহশালা গড়ে উঠেছে গাজীপুরের একটি বাড়িতে। কত সংখ্যা পত্রিকা রয়েছে তার সঠিক হিসাব বের করা কষ্টকর। তবে বাড়িটিতে বড় বড় কয়েকটি কক্ষে থরে থরে সাজানো রয়েছে হাজারও দৈনিক ও মাসিক-সাপ্তাহিক পত্রিকা এবং ম্যাগাজিন। রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লেখকের দুস্পাপ্য ও জনপ্রিয় বইসমগ্র। এযেনো এক পুরনো পত্রিকার জাদুঘর।

গাজীপুরে অর্ধশত বছরের পত্রিকা ও পুস্তকের সংগ্রহশালা

Advertisement

দেশের প্রাচীনতম পত্রিকা থেকে শুরু করে বর্তমান সময়ের নানা পত্রিকা রয়েছে এ সংগ্রহশালায়। রয়েছে বিভিন্ন সময়ের দেশি ও আঞ্চলিক ম্যাগাজিন।এছাড়াও হাজার হাজার দেশি বিদেশি বই দিয়ে বিশাল এ সংগ্রহশালা গড়ে তোলা পত্রিকাপ্রেমী এই মানুষটির নাম আহসান কবির ভূঁইয়া কাকুল।

গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রথখোলা তার বাড়ি। গত বছর জানুয়ারি মাসে তিনি মারা গেছেন। তার ব্যক্তিপরিচিতি থাকলেও এই বিশাল সংগ্রহশার বিষয়ে জানেন না অনেকেই।

প্রযুক্তির কল্যাণে পত্রিকাশিল্পে নানা পরিবর্তন এসেছে। যুগে যুগে সেই পরিবর্তনের বড় সাক্ষী হয়ে আছে মরহুম আহসান কবির ভুঁইয়া কাকুলের এই সংগ্রহশালা।

সরেজমিনে দেখা যায়, তার সংগ্রহশালায় অর্ধশত বছর আগে থেকে এখন পর্যন্ত প্রায় সব পত্রিকা রয়েছে। সংগ্রহশালার কয়েকটি কক্ষে প্রতিটি বান্ডিলে জাতীয় ও স্থানীয় পত্রিকা আলাদা করে রাখা। একেকটি বান্ডিলে এক মাসের পত্রিকা। গ্লাস লাগানো কাঠের আলমারিতে এরকম হাজারও বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। এছাড়াও অনেক সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন রয়েছে।

ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ১৯৫৬ সাল থেকে বিভিন্ন দেশি-বিদেশি বই, ম্যাগাজিন, পত্রিকা সংগ্রহ করতেন কাকুল। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশের কবিদের লেখা বই সংগ্রহ করতেন৷ এছাড়াও পুরস্কারপ্রাপ্ত ও নোবেলজয়ীদের লেখা সব বই সংগ্রহ করেছেন তিনি। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ছাপা জনপ্রিয় প্রতিটি পত্রিকা রাখতেন। বইমেলায় সেরা বই ক্রেতাদের মধ্যে তিনি একজন ছিলেন। প্রতিবছর তিনি লাখ টাকার বেশি বই কিনতেন।

আহসান কবির ভূঁইয়া কাকুল এর সন্তান আহসান রাকিব রনি ভুঁইয়া বলেন, পত্রিকা ছাড়াও কয়েক কোটি টাকার বই আমাদের বাড়িতে আছে। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এসব পত্রিকা ও দেশ-বিদেশের লেখকদের বই কিনে পড়তেন এবং সংগ্রহ করে রাখতেন। এসব বই এবং পত্রিকা তিনি লোক রেখে বাঁধাই করে রাখতেন। আমাদের বেশ কয়েকটি রুম ও গোডাউন ভর্তি রয়েছে পত্রপত্রিকা ও বিভিন্ন বইয়ের। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এটি আরও সমৃদ্ধ করার।

গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আসীম বিভাকর বলেন, গাজীপুরের অন্যতম শিক্ষানুরাগী পরিবার আহসান কবির ভূঁইয়া কাকুল সাহেবদের। তার নিজ হাতে গড়া লাইব্রেরি অনেক সমৃদ্ধ। দীর্ঘকাল পত্রিকা এভাবে সংগ্রহ করা সুন্দর মনের পরিচয় বহন করে। তার সংগ্রহে অনেক দুস্পাপ্য বই ও ম্যাগজিন রয়েছে। তার অনুপস্থিতিতে এই সংগ্রহশালা যেন তার পরিবার এবং সরকার সঠিক তদারকি করে। যেখানে মানুষ পড়তে পারে সেই সুযোগের সৃষ্টি হয়।

পাগলা মসজিদে এবার মিললো ২৩ বস্তা টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

জুন 19, 2026
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa