নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ইজিবাইকের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৯ জুন) বিকেলে উপজেলার মাওনা শ্রীপুর সড়কের কেওয়া গ্রামের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের সড়কে ঝরল কারখানা শ্রমিকের প্রাণ

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল আল মামুন।

নিহত শিশু তরিকুল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

এসআই মো. সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা দেওয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত শিশু পাকা রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিনা বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google