Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে উদ্ধার সিরাজগঞ্জে অপহৃত ২ ভিকটিম
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে উদ্ধার সিরাজগঞ্জে অপহৃত ২ ভিকটিম

By rskaligonjnewsOctober 8, 2019Updated:October 8, 20191 Min Read

Gazipur_1

গাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ থেকে অপহৃত দুই ভিকটিমকে গাজীপুর হতে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

মঙ্গলবার সোয়া ১১টার দিকে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উদ্ধার হওয়া দুইজন হলেন-সিরাজগঞ্জের তাড়াশ থানার দেবীপুর এলাকার ইউসুফ আলীর ছেলে সুমন (১৫) এবং রশিদ মিয়ার ছেলে জিহাদ হাসান (১৫)। কিন্তু অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলা সদরের রাজবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব আরো জানায়, গত পয়লা আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিমদ্বয় তাদের নিজ গ্রাম সিরাজগঞ্জ হতে অপহৃত হন। অনেক খোঁজাখুঁজি করে ভিকটিমদের না পেয়ে তাদের স্বজনরা গত ১৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জের তাড়াশ থানায় অপহরণ মামলা করেন। এ বিষয়ে গত ৬ অক্টোবর ভিকটিম জিহাদ হাসানের বাবা র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে এসে অপহৃত ছেলের মুক্তির জন্য আইনগত সাহায্য কামনা করেন।

অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করেন ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে রাজবাড়ী এলাকার একটি বাড়ী থেকে ভিকটিমদ্বয়কে উদ্ধার করেন। পরে তাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করে র‌্যাব-১।

 

জুমবাংলানিউজ/আরএস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa