Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে এক মঞ্চে সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৩ স্বতন্ত্র প্রার্থী
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে এক মঞ্চে সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৩ স্বতন্ত্র প্রার্থী

By rskaligonjnewsDecember 18, 2023Updated:December 18, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই স্থানীয় পাঁচটি সংসদীয় আসনের তিন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে শোডাউন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

তিন স্বতন্ত্র প্রার্থী

Advertisement

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে বেলা সোয়া ১২টায় স্বতন্ত্র তিন প্রার্থীকে নিয়ে তিনি গাজীপুর রাজবাড়ী মাঠে উপস্থিত হন।

তিন স্বতন্ত্র প্রার্থী হলেন- গাজীপুর-১ আসনের রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনের কাজী আলিম উদ্দিন ও গাজীপুর-৫ আসনের আখতারউজ্জামান।

বিকেলে গাজীপুরের কালীগঞ্জ সংসদীয় আসনের বাড়িয়া ইউনিয়নের একটি রিসোর্টে বিজয় দিবস উপলক্ষ্যে আখতারউজ্জামানকে সঙ্গে নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র।

তিনি বলেন, ‌‌জনগণকে যারা সম্মান করবে তাদের জনপ্রতিনিধি হওয়া দরকার। আজ দেখেন সব আওয়ামী লীগ এক হয়েছে। যারা রক্তের আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য যারা জীবন দেয়, তারা আজ এক হয়েছে।

‌মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আগামী ৭ তারিখে (জানুয়ারি) আমরা কাজে লাগাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, যে গাড়িতে আগুন দেবে তার হাতে আগুন লাগাইয়া দিবা। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, ভোট বাক্সে যে হাত দেবে তার হাত ছেঁচে দিবা। আমরা সবাই আজ একতাবদ্ধ। কেউ হুমকি দিলে খালি নাম্বারটা দিয়ে দিবেন। চুরি আর ছ্যাঁচড়ামি চলবে না।

আদর্শ লোকেরা রাজনীতি করবে, আদর্শ লোকেরা জনপ্রতিনিধি হবে। আমাদের আদর্শের ভাই আখতারউজ্জামান। তার আদর্শ ও নীতির সঙ্গে আমরা আছি। আখতারউজ্জামান ভাইকে নিয়ে প্রথম পর্যায়ে আমরা বাড়িয়া ইউনিয়নকে পৌরসভা বানাব।

আমাদের পদচ্যুত করার ভয় দেখিয়ে লাভ নাই, উল্লেখ করে সাবেক মেয়র আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের সমর্থক। অন্যান্য রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের আমরা সম্মান করি। কারণ, এটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা মানুষকে ক্ষতি করবে না; রাষ্ট্র, সরকার ও নির্বাচন কমিশনারের বিধি অনুযায়ী যারা চলবে, আমরা তাদের সাথে আছি।

গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান বলেন, ‘ভোট সুষ্ঠু করতে হবে। সবাইকে ভোট দিতে আসতে হবে। প্রত্যেক কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইন ধরে মা-বোনেরা ভোট দেবেন। প্রশাসন, নির্বাচন কমিশন সবাই আপনাদের সঙ্গে আছেন। তারা নির্বাচনকে একটা আস্থার জায়গায় নিয়ে গেছেন। সবকিছু এখন পর্যন্ত ঠিকভাবে চলছে। আমরা আশা করি, ৭ জানুয়ারি পর্যন্ত এ রকমই চলবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাজীপুরে অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা পেল সংবর্ধনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa