Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জন সুস্থ হয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় একজনসহ এ পর্যন্ত মোট ৩৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকল অফিসার রয়েছেন।

শনিবার (২ মে) গাজীপুরের জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, গাজীপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট ৪ হাজার ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৩ হাজার ৬৯ জন তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করেছেন।

গত ২৪ ঘণ্টায় ৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ২ হাজার ৮৪৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এ উপজেলায় ১১৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন ও শ্রীপুর উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google