Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে আরও ৩৪ জনের নভেল করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৮ জনে। আর জেলায় করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন; শ্রীপুরে চারজন; কালিয়াকৈর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন ৩০৯৯ জন।

সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত ৪ হাজার ৭৯৮ জনের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৭১ জন, কালিয়াকৈরে ৫৫৪, শ্রীপুরে ৫৮১ জন, কালীগঞ্জে ৪৪৫ জন ও কাপাসিয়া উপজেলায় ৩৪৭ জন রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google