Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বন বিভাগের সাবেক সহকারী বন সংরক্ষক (এসিএফ) এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার নাম মো. মতিউর রহমান (৬৫)। তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের আদাবৈ এলাকায়। এদিকে করোনা উপসর্গ নিয়ে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই দিন মারা গেছেন।

স্বজনরা জানায়, গত কিছুদিন ধরে জ্বর, গলাব্যাথা ও কাশিসহ করোন ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ভুগছিলেন মতিউর রহমান ও তার স্ত্রী এবং মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত ২০ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমূনা পরীক্ষার জন্য দেন। ২২জুনের ফলাফলে তাদের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর হতে তারা হোম আইসোলেশনে থাকেন। বিষয়টি অন্যদের কাছে প্রকাশ না করে গোপন রাখেন। একপর্যায়ে মতিউর রহমানের অবস্থার অবনতি হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। বুধবার ভোরে তিনি মারা যান। প্রায় দু’বছর আগে তিনি বনবিভাগের ঢাকার বোটানিক্যাল গার্ডেনের এসিএফ (সহকারী বন সংরক্ষক) পদের চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।

গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রশিক্ষিত টিমের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের ব্যবস্থা করা হয়।

এদিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন নাহীন (৪৪) করোনা উপসর্গ নিয়ে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতের ভাই অ্যাডভোকেট বাহাদুর জানান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন গত কয়েকদিন ধরে জ্বও ও কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে প্রায় পাঁচদিন আগে তাঁকে ঢাকার ইস্টওয়েস্ট হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ নিাশ্চিত হতে সেখানে নমূনা দেওয়া হয়। নমূনার ফলাফল পাওয়ার আগেই বুধবার আড়াইটার দিকে তিনি মারা যান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google