Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নতুন করে ৪৮ জনসহ মোট ৩১৭ ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, গত ১৯ ও ২০ এপ্রিল ঢাকার পাঠানো নমুনা পরীক্ষা শেষে গাজীপুর সদর উপজেলায় ২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪ জন, শ্রীপুর উপজেলায় ৬ জন ও কালিয়াকৈর উপজেলায় ৪ জনের দেহে করোনা পজেটিজ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১০৯ জন গাজীপুর সদর উপজেলায়।

এছাড়া, কালিগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ২৯ জন ও শ্রীপুর উপজেলায় ২০ জন করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google