Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে কুয়াশা ভেদ করে নৌকার মেলায় সবজির উৎসব
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে কুয়াশা ভেদ করে নৌকার মেলায় সবজির উৎসব

By rskaligonjnewsJanuary 8, 20263 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ভোরের ঘন কুয়াশা কাটতে না কাটতেই একের পর এক নৌকা ভিড়ছে শীতলক্ষ্যা নদীর তীরে। নৌকার পেটে বোঝাই দেশি আলু, টমেটো, শিম, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি ও মুলা। নদীর শান্ত জল ছুঁয়ে বরমী বাজার ঘাটে পৌঁছাতেই শুরু হয় ব্যস্ততা-নৌকা থেকে নামানো হচ্ছে টাটকা শাকসবজি, আর পাইকারেরা দরদাম করতে করতে ভিড় জমাচ্ছেন আড়তের সামনে। বুধবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে গিয়ে চোখে পড়ে এই চিরচেনা কিন্তু প্রাণবন্ত দৃশ্য।

96a

Advertisement
প্রায় ৪৫০ বছরের পুরোনো বরমী বাজারে সপ্তাহের প্রতি বুধবার বসে বিশাল শাকসবজির হাট। শীতলক্ষ্যা নদীঘেঁষা এই বাজার শুধু স্থানীয়দের নয়, আশপাশের উপজেলা ও জেলার কৃষকদেরও ভরসার জায়গা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকেরা নৌকা কিংবা অন্য উপায়ে তাঁদের উৎপাদিত শাকসবজি নিয়ে হাজির হন হাটে। সকাল ৭টা থেকে ৯টার মধ্যেই মূল বেচাকেনা শেষ হয়ে যায়।

আড়তদারেরা জানান, প্রতি হাটের দিনে এখানে কয়েক লাখ টাকার শাকসবজি কেনাবেচা হয়। শুধু বুধবারই নয়, সপ্তাহের অন্যান্য দিনেও নদীর তীরে চলে শাকসবজির লেনদেন।

এই বাজারের বড় একটি বৈশিষ্ট্য হলো-এখানে শাকসবজি বিক্রি করতে কৃষকদের কোনো ধরনের খাজনা বা অতিরিক্ত টাকা দিতে হয় না। এতে সরাসরি লাভবান হচ্ছেন উৎপাদক কৃষকেরা।

পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার কৃষক ইয়াসিন বলেন, নিজের জমির আলু আর টমেটো নিয়ে প্রতি বছরই এখানে আসি। এবার শাকসবজির দাম ভালো পাচ্ছি। তবে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে ফলন কিছুটা কম। এই মৌসুমে এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার শাকসবজি বিক্রি করেছি।

একই কথা বলেন কৃষক মোফাজ্জল হোসেন। তিনি জানান, শীতলক্ষ্যার তীরে বাজার বসায় আমাদের অনেক সুবিধা। বাড়ির কাছের ঘাট থেকেই নৌকায় করে শাকসবজি নিয়ে আসি। কোনো খাজনা নেই, ঝামেলাও কম। পাইকারেরা নিজেরাই এসে দামদর করে নিয়ে যায়।

বরমীর শাকসবজির আরেকটি বড় পরিচয়—টাটকাভাব ও নিরাপদ চাষ। কৃষক মনিরুল ইসলাম বলেন, আমাদের জমিতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয় না। আমরা জৈব সার ব্যবহার করি। তাই শাকসবজি টাটকা ও নিরাপদ।

শীতলক্ষ্যার তীরে আড়ত বসিয়েছেন আব্দুল কাদির। তিনি বলেন, বুধবার সবচেয়ে বেশি বেচাকেনা হয়। সকাল দুই ঘণ্টার মধ্যেই কয়েক লাখ টাকার শাকসবজি বিক্রি হয়ে যায়। নদীর তীরে বাজার হওয়ায় মাল ওঠানামা সহজ। এখানকার শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে।

9604

বাজারের ইজারাদার আব্দুল মতিন জানান, বিশেষ করে শীত মৌসুমে প্রায় দুই মাস নদীর তীরে বিনা খাজনায় শাকসবজি বিক্রির সুযোগ দেওয়া হয়। এতে কৃষকেরা সরাসরি লাভবান হন। এবারও সেই ব্যবস্থা রাখা হয়েছে।

বরমীর খ্যাতি শুধু কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকারেরা নিয়মিত এখানে আসেন। জৈনা বাজার থেকে আসা এক পাইকার বলেন, টাটকা শাকসবজি কিনতে প্রতি বুধবার বরমী বাজারে আসি। এখানের আলু, টমেটো, শিম খুব ভালো মানের। দাম তুলনামূলক কম, স্বাদও ভালো। তাই এখান থেকে কিনে ঢাকায় বিক্রি করি।

কুয়াশা, নদী আর নৌকার এই সম্মিলনেই বরমী বাজারের আলাদা সৌন্দর্য। শতাব্দীপ্রাচীন এই হাট আজও প্রমাণ করে-নদীকে ঘিরে কৃষক, পাইকার আর ভোক্তার সম্পর্ক কতটা জীবন্ত ও অর্থবহ হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa