Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরের বিভিন্ন মহাসড়কে চলাচল করছে সব ধরনের গণপরিবহন।

ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক গতিতে চলছে বাস, মিনিবাসসহ সব ধরনের যানবাহন ।

সামাজিক দূরত্ব রেখেই আসন বিন্যাস করে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে । তবে স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা, এক সঙ্গে জটলা করে গাড়িতে উঠছেন তারা।

এছাড়া অনেকেই ব্যবহার করছেন না মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। এছাড়া দূর পাল্লার বাসে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের।

এছাড়া বিভিন্ন আঞ্চলিক সড়কে হিউম্যান হলারসহ তিন চাকার সব ধরনের গাড়ি চলাচল করছে ।

গাড়িগুলোতে জীবাণু মুক্ত করতে পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক ও নেতাদের উদ্যোগে ব্যবহার করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে ।

সামাজিক দূরত্ব বজায় রাখতে চালক ও হেলপাররা যাত্রীদের সহায়তা করছেন। তবে যাত্রীরা পরিবহনে ওঠা ও নামার ক্ষেত্রে একত্রে গাদাগাদি ও জটলা তৈরি করছেন। এক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

যাত্রীদের অভিযোগ, বাসগুলোতে সামাজিক দূরত্ব মানলেও বেশি ভাড়া নেয়া হচ্ছে। অনেকেই আবার গাদাগাদি করে যাত্রী তোলার অভিযোগ করেছেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী কমিশনার নজরুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে পুলিশ তৎপর রয়েছে।

এছাড়া যাত্রীদের নিরাপত্তায় থানা পুলিশ, টহল পুলিশ কাজ করে যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google