Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভোগড়া কাঁচা বাজার এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই সফিউল আলম এবং এসআই সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই সফিউল আলম ও স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকায় রোড ডিভাইডারের ফাঁকা অংশ দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অন‌্য লেনে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ওই লেনে দিয়ে যাওয়া কোনাবাড়ীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন।

এসআই সফিউল আলম আরও জানান, নিহতদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google