Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই শাহাদাত হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালক নাজিম একজন যাত্রী নিয়ে ইসলামপুর সড়ক থেকে ঢাকা বাইপাস সড়কে ওঠে ভোগড়া বাইপাসের দিকে যাওয়ার সময় সেটি উল্টে যায়। তখন বিপরীত দিক আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।

রিকশাচালক নাজিম (২২) দিনাজপুরের ফুলবাড়ী থানার চকিয়েপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি নাওজোর এলাকায় ভাড়ায় বসবাস করতেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

এসআই শাহাদাত হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google