Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুরে সিটি করপোরেশনের উত্তর বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির পুলিশ পরিদর্শক (এসআই ) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৩৫ বছর বছর।
এসআই আব্দুল মান্নান জানান, সকাল সোয়া ৯টার দিকে উত্তর বিলাসপুর এলাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



