1571089644_72

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সোমবার এক কারখানাকে এক লাখ টাকা অর্থদন্ড করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ২ কিমি এলাকার সাড়ে ৫শতাধিক বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপি ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টেক নগরপাড়া এলাকার কিছু অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠাণ ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের দায়ে স্থানীয় স্প্রেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামক একটি ব্লক কারখানাকে এক লাখ টাকা অর্থদন্ড করেন। এসময় প্রায় ২ কিঃ মিঃ এলাকার অবৈধ লাইনসহ সাড়ে ৫শতাধিক বাসা বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকারীরা বিভিন্ন ব্যাসার্ধের প্রায় ৭শ’ মিটার পাইপ ও চূলাসহ রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে। এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) উপব্যবস্থাপক প্রকৌ. শবিউল আওয়াল, প্রকৌ. আব্দুল আলিম রাসেল ও প্রকৌ. সৈয়দ আবু সুফিয়ান, সহকারী ব্যবস্থাপক (কারিগরী) মোঃ রেজাউল হক, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌ. মোঃ সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন ও আসাদুল্লাহ কায়সারসহ তিতাস গ্যাস ও প্রশাসনের প্রমূখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google