নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলিত বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

Advertisement

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তুরাগ কমিউটার ২ ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছায় ৮টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

হানিফ আলী আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল সড়কে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে সৎ মেয়েকে শ্বাসরোধে হত্যা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google