Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিক ও এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে সরণী আক্তার (১৯) ও টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে ঝুট ব্যবসায়ী এরশাদ (৩৪)। এদের মধ্যে সরণী আক্তার কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। আর এরশাদ কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতে

নগরীর কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google