Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

By rskaligonjnewsNov 19, 2024, 1:55 PM Asia/Dhaka2 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

Advertisement

এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে।

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময়ে সড়ক অবরোধ করে রাখে তারা।

বেক্সিমকো কারখানার শ্রমিক আফজাল হোসেন বলেন, গত ৫ আগস্ট এর পর থেকে আমরা সঠিক সময়ের বেতন পাচ্ছি না। এখন পর্যন্ত অক্টোবর মাসের বেতন পাইনি। বেতন না পেয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে।

শ্রমিক শামীমা আক্তার বলেন, বেতন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বেতন পেলেই আমরা কাজে ফিরব।

অপরদিকে, বেক্সিমকো কারখানার শ্রমিকদের অসন্তোষের কারণে সারাব, জিরানিসহ আশপাশের বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানা রয়েছে। গতকাল সোমবার থেকে ডরিন ফ্যাশন কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। রাত পর্যন্ত বিক্ষোভ করে রাত ১১টার দিকে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। ফের মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা আবার জিরানি এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

ডরিন ফ্যাশনের অপারেটর আমিনুল বলেন, গত ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে। গত রোববার খুলে দেওয়া হলেও দুপুরের পর আবার ছুটি দিয়ে দেওয়া হয়। গত সোমবার শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে গিয়ে দেখেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের কারখানায় কোনো সমস্যা হয়নি তারপরে কেন কারখানা বন্ধ রাখা হয়েছে। তাই কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে।

এর আগে সোমবার দুপুরে বেক্সিমকো ও ডরিন ফ্যাশন কারখানার শ্রমিকদের সঙ্গে আন্দোলনে যোগ না দেওয়ায় অ্যমাজান নিট নামে একটি পোশাক কারখানায় আগুন দিয়ে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিক বিক্ষোভের কারণে আজও কাশিমপুর জিরানি এলাকায় অন্তত ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনের মতো আজও শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ৩১ জনকে উদ্ধার, আটক ২

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

May 24, 2026, 11:02 PM Asia/Dhaka
ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

May 24, 2026, 10:26 PM Asia/Dhaka
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

May 24, 2026, 11:09 PM Asia/Dhaka
Latest News
ফেরি

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp