Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে দুই মহাসড়কে নেই চিরচেনা যানজট
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে দুই মহাসড়কে নেই চিরচেনা যানজট

By rskaligonjnewsJune 15, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন ঈদে ঘরমুখো যাত্রীরা। তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন।

গাজীপুরে দুই মহাসড়কে নেই চিরচেনা যানজট

Advertisement

শনিবার (১৫ জুন) সকালে মহাসড়ক দুটি ঘুরে ঈদ যাত্রার যাত্রী, চালক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আর মাত্র একদিন পরই পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সঙ্গ ঈদ আনন্দ ভাগাভাগি করতে শনিবার সকালে মহাসড়ক দুটিতে ঈদযাত্রার সাধারণ মানুষের ঢল নামে। বাস, খোলা ট্রাক, পিকআপ যে যেভাবে পারছেন ঈদযাত্রায় শামিল হচ্ছেন, ছুটছেন স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সকালে চন্দ্রায় বাস ও যাত্রী ছিল ভরপুর। বাসে ভাড়া বেশি তাই ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে ট্রাক পিকআপে চলতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। অধিকাংশ গার্মেন্টস ছুটি হয়ে যাওয়ায় যাত্রী চাপ বিকেলে বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে করতে এবং মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় গাজীপুর জেলা, হাইওয়ে ও মহানগর পুলিশের সরব উপস্থিতি রয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি রাজশাহী যাচ্ছেন গার্মেন্টস কর্মকর্তা রবিউল ইসলাম। তিনি বলেন, স্বাভাবিক সময় আমাদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা ভাড়া নিয়ে থাকে। কিন্তু ঈদ উপলক্ষ্যে ১ হাজার থেকে ১২০০ টাকা ভাড়া চাইছে।

চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ট্রাকে চেপে রওনা হয়েছেন রাশিদুল ইসলাম। তিনি বলেন, বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এছাড়াও বাসে প্রচুর গরম। ট্রাকে অল্প টাকা ভাড়া খোলামেলা পরিবেশে যাতায়াত করা যায়। তবে সড়কে তেমন কোনো যানজট নেই।

স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘসময় বাস না পেয়ে পিকআপে উঠে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছেন সোয়েটার কারখানার শ্রমিক রাতুল ইসলাম। তিনি বলেন, বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। তাই পিকআপে করে স্বজনদের সঙ্গে রওনা দিয়েছি। আবহাওয়া কিছুটা মেঘাছন্ন। তবে বৃষ্টি হলে দুর্ভোগ বাড়বে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সকাল থেকেই মহাসড়কে কোনো প্রকার যানজট ছাড়াই মানুষজন চলাচল করছে। বাস-ট্রাক বিকল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তা সরানো জন্য যথেষ্ট রেকারের ব্যবস্থা করা হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। কিছু জায়গাতে বাস-ট্রাক দীর্ঘ সময় দাঁড়িয়ে যেকোনো পরিস্থিতিতে মোকাবেলায় হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে।

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026
ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

June 26, 2026

Latest News

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa