Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাকাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ট্রেনিং সেন্টারের এএসআই মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাতে গাজীপুরের জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লায়।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক রাত ৮টার দিকে এএসআই মিজানুর রহমানের ওপর জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় রেলকর্মী (ডোম) ও স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, তার পেটে, পিঠেসহ ৪/৫ স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এএসআই মিজানুর রহমান আহত হবার খবর পেয়ে ওই ট্রেনিং সেন্টারের এএসপি ইকবাল হোসেন, সিনিয়র ডিএডি আলী আহসানসহ র‌্যাব সদস্যরা হাসপাতালে যান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google