Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ২২৪ জনের নমুনা পরীক্ষার পর ১১৫ জনের মধ্যে শনাক্ত হয়েছে। বুধবার পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত জেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম ।

এতে জেলায় করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৮ জন। জেলায় এ পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছে চার জন।

স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ঈদের আগে ২০ মে গাজীপুর থেকে ঢাকায় পাঠানো ১৬৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে ২৭ মে। ওই রিপোর্ট অনুযায়ী গাজীপুরে নতুন করে আরো ১১৫ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তের মধ্যে ৯৬ জন সদরে (মহানগর), কালিয়াকৈরে ৬ জন, শ্রীপুরে ১২ জন এবং কালীগঞ্জে ১ জন রয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, এ পর্যন্ত গাজীপুরে ৮ হাজার ৪৪৫ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৯৬৮ জনের। যার মধ্যে ৬০৮ জন সদরের, কালীগঞ্জের ১২১ জন, কালিয়াকৈরের ১০০ জন, কাপাসিয়ার ৮৬ জন এবং শ্রীপুরের ৫৩ জন রয়েছেন।

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে চার জন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google