
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের ২ নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে আব্দুল্লাহর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক হারুন অর রশিদ জানান, আব্দুল্লাহ ও তাঁর সহযোগী মোরশেদুল আলমসহ সাত-আটজনের একটি দল গাজীপুরে একটি গোপন বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিল।
তাঁরা সবাই জেএমবির বিভিন্ন স্তরের সদস্য। অভিযানে আব্দুল্লাহর কাছ থেকে দুটি মোবাইল, বালাকোট মিডিয়া বই, বিস্ফোরক দ্রব্য তৈরির সহায়ক বইসহ অন্যান্য উগ্রপন্থী বই জব্দ করা হয়েছে।
আব্দুল্লাহ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



