Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বিআরটি প্রকল্পের গণশুনানিতে তীব্র অসন্তোষ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বিআরটি প্রকল্পের গণশুনানিতে তীব্র অসন্তোষ

By rskaligonjnewsMarch 28, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে গণশুনানি অনুষ্ঠানে তোপের মুখে পড়েছেন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কর্মকর্তারা। বাস্তবতা-বিবর্জিত ও ভুল নকশা প্রণয়নে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দেওয়ারও দাবি উঠে গণশুনানিতে। স্মার্ট বাংলাদেশের পরিবর্তে এই প্রকল্প আদি যুগে নিয়ে যাবে বলেও গণশুনানিতে অভিযোগ ওঠে। অপরদিকে কয়েক দফা সময় ও ব্যয় বাড়ানো হলেও ১২ বছরেও প্রকল্পের কাজ শেষ হয়নি। ফলে জনভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

গাজীপুরে বিআরটি প্রকল্পের গণশুনানিতে তীব্র অসন্তোষ

Advertisement

বুধবার (২৭ মার্চ) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানি লিমিটেডের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে এয়ারপোর্ট-গাজীপুর রুটে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থা-সংক্রান্ত মতবিনিময়ের উদ্দেশে উক্ত ‘গণশুনানি ও অংশীজন সভা’র আয়োজন করে বিআরটি কর্তৃপক্ষ।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ কে এম শামীম আক্তার। জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. মনিরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, বিআরটির প্রকল্প পরিচালক ইলিয়াস আহমদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

গণশুনানি অনুষ্ঠানে বিআরটি প্রকল্পের গুরুতর ১০টি ভুল তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পাশে দুই বিঘা জমি অধিগ্রহণ করে এটি করা যেতো। এখন সড়কের ওপর টার্নিমাল করায় উভয়পাশে যানজট ও ভোগান্তি আরো বাড়বে।

তিনি আরো বলেন, বিআরটি লেন বাদে মহাসড়কে জায়গা বাকি থাকে প্রায় ১৬ ফিট। এই সরু জায়গা দিয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা হয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল অসম্ভব। বিআরটি প্রকল্পভুক্ত ১১৩টি সংযোগ সড়ক (৫৬ কি.মি) উন্নয়নের কথা থাকলেও প্রকল্পের শুরুতে মাত্র ৫৬টি সড়কের কাজ হয়েছে। এরই মধ্যে আবার সংস্কারের সময়ও হয়েছে। বিআরটি স্টেশনের সিঁড়ি ফুটপাত রুদ্ধ করায় এবং সিঁড়িগুলো খাড়াভাবে ৩৯ ফিট উঁচু হওয়ায় জনগণের ভোগান্তি আরো বাড়বে।

তিনি বিআরটি প্রকল্পের ভুল ডিজাইন ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যও গাজীপুর জেলা প্রশাসককে অনুরোধ জানান।

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের প্রাণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa