Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ নামের একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণ হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।

কারখানার নিরাপত্তাকর্মী আব্দুর রহমান বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরো তিনটি ইউনিট যোগ হয়। আগুনের অবস্থা খুবই ভয়াবহ। কেমিক্যাল গুদামের মজুত ড্রাম বিস্ফোরণ হচ্ছে। তাতে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

কাবাঘরে ‌‘জয় বাংলা’ স্লোগান’, পরিচয় জানা গেল সেই যুবকের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google