Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

By rskaligonjnewsSeptember 30, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

গাজীপুরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

Advertisement

রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলাটি করা হয়। তবে এখন পর্যন্ত টাকা লুটের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় আহতরা হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গাজী শহীদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন।

পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরে সোনালী ব্যাংকের সাত লাখ ৮ হাজার ৩৭৪ টাকা লুট হওয়ার ঘটনায় গতকাল রাতেই একটি মামলা করা হয়েছে। টাকা লুটের সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে না পরায় মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। এতে ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখায় সকাল থেকে কার্যক্রম বন্ধ আছে বলে জানা গেছে। এছাড়া সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ ওই উপশাখাটি পরিদর্শনে যাওয়ার কথা আছে।

অপরদিকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০) হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মো. আইনুল ইসলাম বলেন, হাসপাতালে চারজনকে রক্তাক্ত জখম অবস্থায় আনা হয়েছিল। তাদের সবার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হাতে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। বর্তমানে চারজনই আশঙ্কামুক্ত।

সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. শফিজ উদ্দিন বলেন, টাকা লুটের ঘটনায় একটি মামলা করা হয়েছে। উপশাখাটি আজ খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট অন্যান্য লেনদেন করা হয়। রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশাযোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে। পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে ৭ লাখ ৮ হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মৃত্যু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa