নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর জিরানী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুরে যাত্রীবাহী বাস ও খড়ভর্তি ট্রাকে আগুন

Advertisement
অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে খড়ভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। গাজীপুর মহানগরের জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময়ে চালক বাসটি থামিয়ে দিলে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, উত্তরবঙ্গ থেকে খড়ভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকে থাকা অধিকাংশ খড় পুড়ে গেছে।

বাসের যাত্রী রিজভী হোসেন বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সকালে চন্দ্রা ত্রিমোড় থেকে বাসে উঠি। জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিকে যাত্রী বেশে বসে থাকা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। তখন বাসে ৭-৮ জন যাত্রী ছিল। বাসটি থামিয়ে দেওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র বাসে ও খড়ভর্তি ট্রাকে আগুন দিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে।

শীতকালীন সবজি চাষে সফল আজিজুল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google