Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে লাউ চাষে সফল তিন সহোদর
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে লাউ চাষে সফল তিন সহোদর

By rskaligonjnewsApril 18, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জৈবিক কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনায় লাউ চাষ শুরু করেন তিনভাই। লাউ চাষে রোগ বালাই কম ও ঝুঁকি না থাকায় তারা সফল হয়েছেন। রাসায়নিক সার ও কীটনাশক দিতে হয়নি বলে এ লাউ খেতেও খুব সুস্বাদু। তবে তিনভাইয়ের সফলতা দেখে স্থানীয় কৃষকরাও এখন লাউ চাষে আগ্রহী হচ্ছেন।

গাজীপুরে লাউ চাষে সফল তিন সহোদর

Advertisement

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের ফসলের মাঠ। আশপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত। মাঝখানে লাউ চাষ করেছেন ইউপি সদস্য পনির মিয়া এবং তাঁর দুই ভাই চাঁন মিয়া ও চিনি মিয়া। তারা প্রায় দেড় বিঘা জমিতে বাঁশের মাচা করে লাউ চাষ করেছেন।

লাউ চাষী এই তিন সহোদর কঠোর পরিশ্রমী। শ্রমের সঙ্গে কৃষি অফিস ও তাদের কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শের কারণে তারা সফল। লাউ চাষে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব বালাই নাশক ও জৈব সার ব্যবহার করেছেন। তাদের সফলতা দেখে স্থানীয় কৃষকরাও এখন লাউ চাষে উৎসাহিত হচ্ছেন। বীজ রোপণের দেড় মাসের মধ্যে গাছে ফুল আসে। এর কিছুদিন পর গাছে লাউ শোভা পায়। ক্ষেত থেকে সেই লাউ সংগ্রহ করেন তিনভাই। বিক্রির জন্য এগুলো নিয়ে যান বাজারে। আবার বাড়ি থেকেও পাইকাররা নিয়ে যান। এ পর্যন্ত প্রায় হাজার খানেক লাউ বিক্রি করেছেন। আরও একই পরিমাণ লাউ বিক্রি করা যাবে বলেও জানিয়েছেন তিন সহোদর।

বড়ভাই চাঁন মিয়া (৫৫) বলেন, দেড় বিঘা জমিতে তিনভাই মিলে উচ্চ ফলনশীল জাতের লাউ ক্ষেত করেছি। মাচায় ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখনও পর্যন্ত হাজার খানেক লাউ বিক্রি করেছি। এছাড়াও আরও যে পরিমাণ লাউ আছে, সেগুলোও ভালো টাকায় বিক্রি করা যাবে। মাঝে মধ্যে বাজারে লাউ নিয়ে গেলেও বেশিরভাগ সময় পাইকাররা বাড়ি থেকে এসে নিয়ে যায়।

মেঝভাই ইউপি সদস্য পনির মিয়া (৪০) বলেন, বিগত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন সবজির চাষ করি। এবার দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। সব ঠিক থাকলে আগামীতেও এ লাউ চাষ করবো ইনশাআল্লাহ।

ছোটভাই চিনি মিয়া (৩৫) বলেন, আমাদের সার্বিকভাবে সহায়তা করেন উপজেলা কৃষি অফিস ও তাদের কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, তিনভাই যৌথভাবে লাউ চাষে আগ্রহী হয়েছেন এবং লাউ চাষ করছেন। আমরা সেখানে পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসল প্রকল্পের আওতায় কৃষি অফিসের পক্ষ থেকে তাদের একটি প্রদর্শনী দিয়েছি। সেখানে তাদেরকে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার সরবরাহ করাসহ তাদের বারমি কম্পোস্ট, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব বালাই নাশক ও জৈব সার দেওয়া হয়েছে। এখন তিনভাইয়ের চাষ করা লাউয়ের ভালো ফলন দেখে অন্য কৃষকরাও এ উচ্চ ফলনশীল সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

দলীয় প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে দুইবার ভরাডুবি, এবার প্রার্থী হয়েছেন উপজেলায়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa