নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) দুপুরে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Advertisement
শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের পোশাক কারখানাটি অবস্থিত। ওই কারখানায় গত সপ্তাহের প্রথম দিকে শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে তা কার্যকর হয়নি। যার কারণে সোমবার দুপুরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে দুপুর ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জিরানী বাজার এলাকা থেকে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

কারখানার শ্রমিক হাফিজুল ইসলাম বলেন, গত সপ্তাহে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। তাই এবার যতক্ষণ না তাদের মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে দুপুর ১টার দিকে আন্দোলন শুরু করেন। পরে তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে।

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google