Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার পশ্চিম ডগরী এলাকা হতে ১৪১ ক্যান বিদেশী বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক আশরাফুল আলম (৩৫) পশ্চিম ডগরী এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে আশরাফুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৪১ ক্যান বিদেশী বিয়ারসহ তাকে আটক করা হয়।

আশরাফুল দীর্ঘদিন যাবত চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google