Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

By rskaligonjnewsমে 9, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে কালীগঞ্জ উপজেলায় আমজাদ হোসেন স্বপন, কাপাসিয়া উপজেলায় অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান ও গাজীপুর সদর উপজেলায় মো. ইজাদুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

গাজীপুরে ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

Advertisement

বুধবার (৮ মে) রাত ১০টায় ভোট গণনা শেষে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ১ম ধাপে বুধবার (৮ মে) কালীগঞ্জ, কাপাসিয়া ও গাজীপুর সদর এই ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের আমজাদ হোসেন স্বপন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ০৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত কলম প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকের মোজাম্মেল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের জুয়েনা আহমেদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৩ হাজার ৮৩৬ জন ও মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ২০ হাজার ২৪ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৯০টি।

কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান। তিনি পেয়েছেন ৫১ হাজার ৪৯০ ভোট। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের মাহবুব উদ্দিন আহমেদ সেলিম পেয়েছেন ৪৪ হাজার ৯৯৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকের হাফিজুল হক চৌধুরী আইয়ুব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের শামিমা নাসরিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৫১৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৯০২ জন। এ উপজেলায় মোট ১১৯টি ভোট কেন্দ্র।

এদিকে, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের মো. ইজাদুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ১৯ হাজার ০৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আনারস প্রতীকের অ্যাডভোকেট রীনা পারভিন পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের মো. বেলায়েত হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের হাসিনা সরকার বেসরকারীভাবে নির্বাচত হয়েছেন।

৪টি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৯টি। এখানে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ১০২জন। নারী ভোটার ৬৭ হাজার ৩৩ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান হলেন আমজাদ হোসেন স্বপন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa