নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

গাজীপুরে ৬ দাবিতে কারখানার শ্রমিকদের মানববন্ধন

Advertisement

শ্রমিকদের দাবিগুলো হলো সরাসরি ইউনিলিভার কোম্পানির প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ দিতে হবে; কোম্পানির নিয়মকানুন সংস্কার করে বৈষম্যহীন নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে; বেতন-বোনাস বাড়াতে হবে; চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান নীতিমালা করতে হবে; সাপ্তাহিক ছুটিসহ সব জাতীয় ছুটি দিতে হবে এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিপণন শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে।

গাজীপুরে কর্মরত জুনিয়র সেলস অফিসার হারুন অর রশিদ বলেন, আমাদের দাবি যদি না মানা হয় তাহলে একযোগে সারাদেশে কর্মবিরতি পালন করবো। নিত্যপণ্য সামগ্রী সরবরাহ-বিতরণ ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হবো।

মানববন্ধনে গাজীপুরে কর্মরত ইউনিলিভার লিমিটেড কোম্পানির শ্রমিকরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google