নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষে বিভিন্ন স্টল ঘুরে শাড়িসহ পছন্দের নানা পণ্য কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার একাডেমিতে মূল আনুষ্ঠানিকতা শেষে তিনি আনসার সদস্যদের কুটিরশিল্প প্রদর্শনীতে গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঝিনুক-শামুকের মালা, টাঙ্গাইলের শাড়ি, মনিপুরি শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পছন্দের জিনিসপত্র কেনেন।

গাজীপুর এসে মালা আর টাঙ্গাইলের শাড়ি কিনলেন প্রধানমন্ত্রী

Advertisement

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম রেঞ্জের স্টল থেকে ৭টি আচার, ঝিনুক-শামুকের ১৩ হাজার টাকার মালামাল কেনেন। পরে খুলনা রেঞ্জের স্টল থেকে ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের পাঁচটি টু-পিস, রাজশাহী রেঞ্জ স্টল থেকে ১২ হাজার ৭৫০ টাকা মূল্যের পাঁচটি থ্রি-পিস, সিলেট রেঞ্জের স্টল থেকে ১৬ হাজার ৫০০ টাকা দামে পাঁচটি মনিপুরি শাড়ি, রংপুর রেঞ্জের স্টল থেকে ৩টি টেবিল রানার এবং একটি কার্পেট কেনেন বলে জানিয়েছেন স্টলের দায়িত্বে থাকা তাহেরা সিদ্দিকা।

প্রধানমন্ত্রী কুমিল্লা স্টল থেকে ৩ হাজার ৮০০ টাকার চাদর, থ্রি পিস, একটি পাঞ্জাবি নিয়েছেন বলে জানান ওই স্টলের দায়িত্বে থাকা আনসার কর্মকর্তা চক্রবর্তী। বরিশালের স্টল থেকে মুড়ির মোয়া, মাছ ধরার পল, মাছ রাখার খড়া ও ব্যাচ লাইটসহ ৬ হাজার ৯০০ টাকার জিনিসপত্র কিনেছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আনসারের মুলাদী উপজেলা কর্মকর্তা সীমা ইয়াসমীন।

ময়মনসিংহ অঞ্চলের স্টল থেকে বাটি চামুচসহ ১৭ হাজার ২০০ টাকার পণ্য কিনেছেন প্রধানমন্ত্রী। ঢাকা রেঞ্জের কুটির শিল্প প্রদর্শনী থেকে ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের সাতটি টাঙ্গাইলের থ্রি-পিস কিনেছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ৩ হাজার ২০০ টাকার মোড়া কিনেছেন।

আনসার কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকি। প্রধানমন্ত্রী আমাদের সাজানো স্টলগুলো ঘুরে দেখেন এবং কেনাকাটাও করেন। এসময়ে তিনি আমাদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে অটোরিকশাচালক নিহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google