Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুর বিএনপি-যুবদল নেতার চাঁদা দাবির অভিযোগ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুর বিএনপি-যুবদল নেতার চাঁদা দাবির অভিযোগ

By rskaligonjnewsSeptember 8, 20242 Mins Read

নিজস্ব  প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বিএনপি ও যুবদল নেতাদের চাঁদাবাজির ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন একটি কারখানা কর্তৃপক্ষ। শনিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন ইউনিসেন্স এ্যাপারেল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা হাসিবুর রহমান।

গাজীপুর বিএনপি-যুবদল নেতার চাঁদা দাবির অভিযোগ

Advertisement

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১ সেপ্টেম্বর ইউনিসেন্স এ্যাপারেল লিমিটেডের একটি জেনারেটর ও মেশিনারি যন্ত্রপাতি হস্তান্তর করার জন্য কোম্পানির অন্য ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মনিপুর বাজারের কাছে পৌঁছালে পিরুজালী ইউনিয়ন বিএনপি সভাপতি নাজিম ব্যাপারী, সাধারণ সম্পাদক ডিএম আজারুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার এবং পিরুজালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ফকির মালামাল ভর্তি ট্রাকটির গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় জেনারেটর ও মেশিনরাজি ভর্তি গাড়িটি তিন কিলোমিটার দূর থেকে পিরুজালীতে ফেরত নিয়ে যান। পরে বিএনপি ও যুবদলের নেতারা কোম্পানির লোকদের কাছ থেকে জোরপূর্বক দেড় লাখ টাকা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়। আর এ ঘটনা কাউকে জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হাসিবুর রহমান জানান, গাড়ি আটকে চাঁদা দাবি এবং দেড় লাখ টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার ঘটনাটি কারখানা কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঢাকায় বিএনপি কার্যালয়ে গিয়ে দলের মহাসচিবের কাছে বিএনপি নেতাদের বিরুদ্ধে এবং যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে যুবদল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে পিরুজালী ইউনিয়ন বিএনপি সভাপতি নাজিম ব্যাপারী বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তবে ঘটনাটি যুবদলের নেতারা করেছেন। শনিবার বিষয়টি নিয়ে বসে মিটমাট করে দেওয়া হয়েছে। যে দেড় লাখ টাকা নেওয়া হয়েছিল তা কারখানা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হয়েছে।

তবে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। অভিযুক্ত অপর দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

হাসিনা-কাদেরের নামে কালিয়াকৈরে থানায় দুই হত্যা মামলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa