Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) যে ওয়ার্ডে করোনা রোগী বা করোনাভাইরাস নেই, সেসব ওয়ার্ডে বা সেসব এলাকায় মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে বলে জানিয়েছেন মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক অফিস থেকে এক ফেসবুক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

ভিডিওতে তিনি বলেন, ‘‘গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর জেলা এই দুটি প্রশাসনিক এলাকা নিয়েই গাজীপুর বলা হয়। আমাদের গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে অন‌্য অনেক এলাকার থেকে করোনা পজিটিভ কম। আমরা আমাদের নথিপত্র ঘেঁটে দেখেছি। গাজীপুরে বিজিএমইএ যেভাবে গার্মেন্টস চালু করে দিয়েছে, সে হিসেবে আমাদের যে মসজিদ আছে- আল্লাহর ঘর, যেহেতু রমজান মাস আমরা সকলে রোজা রাখি- সেই হিসেবে আগামী শুক্রবার থেকে যেসব ওয়ার্ডে কোনো করোনা ভাইরাস নাই, সেসব এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবেন।

‘তারাবির নামাজ পড়তে চাইলে মসজিদে গিয়ে পড়তে পারবেন। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব।”

তিনি আরো বলেন, ‘‘আমরা অনুরোধ করব- বাইরের কোনো লোক যেন আমাদের এসব এলকায় না আসে এবং আমাদের লোকও যেন এই মুহূর্তে কোথাও না যায়। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা মানুষকে খাদ্য পৌঁছে দিচ্ছি। যেগুলো সরকারের পক্ষ থেকে আসবে আমরা সব কিছুই মেনে চলব।

‘যেহেতু গার্মেন্টস চালু হয়েছে, আমাদের মসজিদগুলোও চালু থাকা দরকার। ঈমানদার মানুষ যারা আছেন, সবারই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন। আল্লাই আমাদের এটা থেকে মুক্তি দেবে।”

এদিকে তার এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা দেয়। এ বিষয়ে জানতে গাসিক মেয়র মো. জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়।

মেয়র বলেন, ‘এতে সরকারের আদেশের ব্যত্যয় ঘটবে না। বলেছি, যেসব এলাকায় ভাইরাসের সংক্রমণ নেই, যেমন আমার অনেক থানা, ওয়ার্ড এলাকায় এই ভাইরাস নেই। সেসব এলাকার মানুষ বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করলে সমস্যা হবে না। তবে বলা হয়েছে অসুস্থ এবং বাহিরের লোক আসতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘পাড়া-মহল্লারর সবাই সুস্থ আছে যেটা সবার জানা- তারা পাঁচবার স্যাভলন দিয়ে মসজিদ ধুয়ে পরিস্কার করে, সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করলে এতে সমস্যা হবে না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google