জুমবাংলা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হলেও বৈধ ঘোষণা করা হয়েছে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র।

রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

Advertisement

গাজীপুর সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই চলছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম।

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঋণখেলাপি হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। তবে দল মনোনয়ন দিয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে। পরে স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের নামেও মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

অসহায়-অসুস্থ মা-বাবার ভরণ-পোষণ না দেয়া দন্ডনীয় অপরাধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.