Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী আর নেই।

রোববার সকালে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গাজীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এস এম জাহাঙ্গীর আলম সিরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, স্কয়ার হাসপাতালে রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।

১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।

তিনি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে গাজীপুরের বাড়িতে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google