
না, ইনি সেই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নন। তবে হুবহু তার মতোই দেখতে পাকিস্তানের এক কুলফি বিক্রেতা। এক ঝলকে দেখলেই যেন মনে হবে ডোনাল্ড ট্রাম্প।
শেহজাদ রয় নামের এক পাকিস্তানি গায়ক একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রাম এবং টুইটারে। ২৩ সেকেন্ডের সেই ভিডিওতে ওই কুলফি বিক্রেতাকে তার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে গান করতে দেখা যাচ্ছে। তার গানেরও প্রশংসা করেছেন অনেকে।
এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ট্রাম্প!’ কেউ আবার লিখেছেন, ‘হুবহু ট্রাম্পের মতো দেখতে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



