Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গান-বাজনা নিষিদ্ধ করে আলোচনায় ইউপি সদস্য
ঢাকা বিভাগীয় সংবাদ

গান-বাজনা নিষিদ্ধ করে আলোচনায় ইউপি সদস্য

By Shamim Rezaফেব্রুয়ারি 4, 20212 Mins Read

গান-বাজনা নিষিদ্ধ করে আলোচনায় ইউপি সদস্য

Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড এলাকায় গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদল। তার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন ওই ওয়ার্ডের পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতারা। তবে কাউন্সিলরের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

কাউন্সিলর শাহাজালাল বাদল সাবেক ছাত্রলীগ নেতা ও আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বড় ভাইয়ের ছেলে। গান-বাজনা নিষিদ্ধের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ‘সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদলের অনুমতিতে একজন ব্যক্তি বলছেন, সিটি করপোরেশনের কাউন্সিলর অফিস থেকে মসজিদ ও পঞ্চায়েত কমিটি বরাবর চিঠি দেওয়া হবে। আগামী শুক্রবার জুমার নামাজের বয়ানে যাতে বলে দেওয়া হয়, শনিবার থেকে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই চিঠির রেফারেন্স নিয়ে প্রতিটি বাড়িওয়ালাকে আপনারা বলে দেবেন।’

গান-বাজনা সম্পূর্ণ নিষেধ জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাজালাল বাদল বলেন, ৯টি পঞ্চায়েত কমিটি ও ৩৫টি মসজিদ কমিটি আমাদের এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন। এ বিষয় নিয়ে আমি থানার ওসির সঙ্গে আলাপ করব। সামাজিক ও ভালো কাজের জন্য যেখানে এলাকার পঞ্চায়েত কমিটির সমর্থন আছে সেখানে অবশ্যই প্রশাসনও সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।

এদিকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বলেন, ‘যে সংস্কৃতিই হোক। সেটা মানুষের আচার-আচরণের ওপর পরিবর্তনশীল। চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। যখনই চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার থাকে বা চেষ্টা করা হয়, তখনই বুঝতে হবে তাদের উদ্দেশ্যপ্রণোদিত কিংবা রাজনৈতিক ফয়দা হাসিলের ব্যাপার রয়েছে। চাপিয়ে দেওয়া ব্যাপার শেষ পর্যন্ত টিকে না। গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাতের বেলায় উচ্চশব্দে ডিজে পার্টি করার ব্যাপারটি আলাদা।

কাউন্সিলর বাদলের সমালোচনা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রশ্ন তুলে বলেন, গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কে তাকে দিলেছেন? প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতাকর্মীরা। প্রয়োজনে আলোচনার মাধ্যমে জোটের পক্ষ থেকে প্রদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হতে পারে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, কাউন্সিলর এ ব্যাপারে আমার সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেন নাই। আমি বিভিন্ন সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছি। সরকার কোথাও সংস্কৃতির কাজ বন্ধ বা নিষিদ্ধ করে নাই। তিনি বন্ধ করার কে?

মশিউর রহমান আরও বলেন, গান-বাজনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনের। বন্ধ করার ব্যাপারে একজন কাউন্সিলরের কতটুকু এখতিয়ার রয়েছে সে বিষয়ে আইনি বিষয়গুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

জুন 20, 2026
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
Latest News
মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa