জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নালঘর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ।

Advertisement

নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক (২০) ও কালিকাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে সিফাত হোসেন (২০)।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বদরপুর গ্রামের বাসিন্দা শওকত আকবর বলেন, নিহতরা তিনজনই ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদরাসার এ বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন।

আর তারা তিনজনই ছিলেন ঘনিষ্ট বন্ধু। বুধবার ছিল সিফাতের জন্মদিন। তার জন্য উপহার ও কেক কিনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সিফাতসহ তিন বন্ধু নিহত হয়েছেন।

ওসি এ কে এম মনজুরুল হক আকন্দ জানান, জন্মদিনের উপহার কেনার জন্য সিএনজিচালিত অটোরিকশা যোগে পাশের মিয়াবাজার যাচ্ছিলেন তারা। এ সময় নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত একটি গাড়িচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে অটোরিকশা চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিও আমরা উদ্ধার করেছি।

তিনি বলেন, অটোরিকশা চালকের খোঁজ ও তাদেরকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.