Advertisement
জুমবাংলা ডেস্ক : মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বিধি মোতাবেক মেয়রের গাড়ির জন্য বরাদ্দকৃত তেল কখনও উত্তোলন করেননি। সেই তেলের প্রাপ্য ফান্ড দিয়েই নির্মাণ করতে যাচ্ছেন একটি অত্যাধুনিক মানের মসজিদ। শুক্রবার (৯ অক্টোবর) পৌরসভার নতুন কবরস্থান জামে মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. জুলফিকার আলী নিজেই।

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালনকালে পৌরসভার গাড়ির তেল বাবদ খরচের টাকা উত্তোলন করেননি তিনি। ওই তেল বাবদ খরচের সঞ্চিত টাকা দিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি আধুনিক দোতলা মসজিদ।

এসময় ওই মসজিদে উপস্থিত সকল মুসল্লিদের উদ্দেশে মেয়র জুলফিকার আলী বলেন, ‘আমি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারী বিধি মোতাবেক মেয়রের গাড়ির জন্য যে পরিমাণ তেল প্রাপ্য তা আমি কখনও উত্তোলন করেননি। আর সেই প্রাপ্য ফান্ড দিয়েই তিনি নির্মাণ করতে যাচ্ছি একটি অত্যাধুনিক মানের দুইতলা মসজিদ। নির্মাণ ব্যয় ওই টাকায় সম্পন্ন না হলে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ দিয়ে করব।’ এ সময় মেয়র আধুনিক ওই মসজিদটির থ্রীডি ডিজাইন সকল মুসল্লিদের দেখান।

মো. জুলফিকার আলী আরও বলেন, ‘যেহেতু মসজিদটি পৌরসভার তাই আগামী নভেম্বর মাস থেকে ঈমাম ও মুয়াজ্জিনের বেতন পৌরসভার ফান্ড থেকে প্রদান করা হবে। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবেন পৌরসভার প্রকৌশলীবৃন্দ।’

এসময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী এমন মহৎ কাজের জন্য পৌর মেয়র জুলফিকার আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.